আব্দুল্লাহ আল হাসিব, যবিপ্রবি প্রতিনিধি | কালান্তর নিউজ
১ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্র, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে যবিপ্রবিতে সেমিনার

বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও পিএইচডির বিভিন্ন সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজন করা হচ্ছে দুই মাসব্যাপী সেমিনার সিরিজ ‘Higher Studies Abroad: A Complete Guidelines’।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে আয়োজিত এ সেমিনার সিরিজে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ, ফান্ডিং, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের বিভিন্ন সুযোগ সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এ সেমিনার সিরিজের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, স্কলারশিপের সুযোগ, ফান্ডিং এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

সেমিনার সিরিজের সূচি অনুযায়ী, ১১ অক্টোবর ‘How to Avail Scholarship Opportunities in Australia’, ১১ নভেম্বর ‘Strategies to Secure PhD Positions in China’, ১৮ নভেম্বর ‘Journey to Japan: Higher Study Perspectives’, ২৫ নভেম্বর ‘How to Prepare for European Scholarships: A to Z Guidelines’ এবং ৩০ নভেম্বর ‘Scholarship Opportunities in the USA: Constraints to Overcome’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হবে।

প্রতিটি সেশন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপে আগ্রহী শিক্ষার্থীদের সেমিনারগুলোতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধনের অনুরোধ করা হয়েছে। নিবন্ধনের শেষ সময় ৫ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

সেমিনার সিরিজের সার্বিক সহযোগিতায় রয়েছে JUST Research Society।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০