সুজন চন্দ্র দাস, কালীগঞ্জ {গাজীপুর} প্রতিনিধি
৪ জুলাই ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে যুবসমাজের মাদক বিরোধী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌরসভা এলাকার ৬নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে দেশের অভিশপ্ত অধ্যায় মাদকের কবল থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে বাঁচানোর লক্ষ্যে এক বিশাল মাদক বিরোধী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বাদ আছর পৌরসভার খঞ্জনা জামে মসজিদের সম্মুখ থেকে এই সচেতনতামূলক ও প্রতিবাদী মিছিলটি বের করা হয়। মিছিলটি ৬নং ওয়ার্ডের প্রধান প্রধান এলাকা যেমন— ভাদগাতী, খঞ্জনা ও বড়নগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও তোরণ প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদক কারবারিদের সামাজিক ও আইনিভাবে প্রতিহত করার ঘোষণা দেন।

পৃষ্ঠপোষকতা ও বিশিষ্টজনদের ভূমিকা:

এলাকাকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এই মহতি আয়োজনের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন পূর্ব ঘোনাপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মো: হাবিব এবং একই মসজিদের সভাপতি মো: উমর ফারুক। তাঁরা সমাজ থেকে মাদক দূরীকরণে যুবসমাজকে যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার পরামর্শ দেন।

যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ:

স্থানীয় যুবনেতা কাওসার, ইমন ও আবিরের যৌথ ও গতিশীল সঞ্চালনায় প্রতিবাদ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের সাধারণ এলাকাবাসী ও শত শত যুবসমাজ অংশ নেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক একটি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। ৬নং ওয়ার্ডের কোনো পবিত্র মাটিতে মাদক কেনাবেচা বা সেবন করতে দেওয়া হবে না। অতি দ্রুত এই ওয়ার্ডকে সম্পূর্ণ মাদকমুক্ত ও নিরাপদ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত তরুণরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০