আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদিতমারীতে সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশে হামলা: গ্রেপ্তার ১০, কারাগারে প্রেরণ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সরকারি কাজে বাধা, সরকারি যানবাহন ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) আসামিদের আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

অভিযান ও গ্রেপ্তারকৃতদের পরিচয়:

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও থানা পুলিশের একটি যৌথ দল সাঁড়াশি অভিযান চালিয়ে ওই ১০ জনকে গ্রেপ্তার করে।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— রাশেদুল মিয়া (২০), মেহেদী হাসান (২০), জাহিদ হাসান (২২), ফজলুল হক (৪৩), আসাদুজ্জামান (৪৫), আব্দুর রশিদ (৬২), আনন্দ কুমার (২০), উত্তম কুমার (২০), নীলকান্ত (৪০) এবং জীবন চন্দ্র বর্মণ (২৪)।

সহিংসতার নেপথ্য ঘটনা:

গত ১৬ জুন ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে ব্র্যাকের প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রাণী নিখোঁজ হয়। পরদিন একটি ভুট্টাক্ষেত থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় বিধান চন্দ্র বর্মণের নাম সামনে এলে ক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বিধানকে নিজেদের হেফাজতে নেয়।

তবে সন্দেহভাজন বিধান চন্দ্র বর্মণ ও তার বাবা রণজিৎ চন্দ্র বর্মণকে থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশকে অবরুদ্ধ করে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিধানের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।

সরকারি গাড়ি ভাঙচুর ও ওসি সহ ৩৭ পুলিশ আহত:

পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টাকালে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে এবং জেলা প্রশাসকের (ডিসি) গাড়িসহ চারটি সরকারি যানবাহন ভাঙচুর করে। এ সময় আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিবসহ অন্তত ৩৭ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হয়।

মামলা ও বর্তমান পরিস্থিতি:

এই ঘটনার পর সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে আদিতমারী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে অজ্ঞাতনামা প্রায় ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

বিপুলসংখ্যক আসামির কারণে অভিযানের পর পুরো এলাকায় তীব্র গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, পুলিশের গ্রেপ্তার এড়াতে অনেকেই বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন, যার ফলে কয়েকটি গ্রামে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চলছে। গ্রেপ্তারকৃত ১০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০