কালান্তর নিউজ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, রং-তুলিতে ফুটছে প্রতিমা

খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা সাজানো, রং-তুলির আঁচড়ে দেবী দুর্গাকে অপরূপ রূপে ফুটিয়ে তোলা, আলোকসজ্জা ও প্যান্ডেল সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও শিল্পীরা।

শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা আর প্রকৃতির স্নিগ্ধতা জানান দিচ্ছে শারদীয় উৎসবের আগমনী বার্তা। প্রকৃতির এই আবহের সঙ্গে তাল মিলিয়ে খুলনার পূজামণ্ডপগুলোতেও বিরাজ করছে উৎসবের আমেজ।

কাঠ, বাঁশ, বিচালি ও কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ আগেই শেষ হয়েছে। এখন চলছে প্রতিমায় রং করার পাশাপাশি সাজসজ্জার কাজ। শিল্পীদের নিপুণ হাতে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। একই সঙ্গে মণ্ডপে মণ্ডপে চলছে আলোকসজ্জা, প্যান্ডেল নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক কাজ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু জানান, খুলনা মহানগরের আটটি থানায় মোট ১২৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে খানজাহান আলী থানা এলাকায় ছয়টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, পূজার সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রতিমায় রং করা, মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে দেবী দুর্গার আগমনকে ঘিরে খুলনায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে এখন ভক্তদের অপেক্ষা পূজার আনুষ্ঠানিকতা ও দেবী দুর্গার আরাধনার।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০