রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৮ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে নগরীর বসুয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা রাজপাড়া থানা পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত আবুল কালামকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি বসুয়া উত্তরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় শিশুটির অভিভাবক রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।