ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) সকালে বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে শিক্ষার পরিবেশ উন্নয়ন, নৈতিকতা, শৃঙ্খলা ও নিয়মিত পাঠদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকসানা নার্গিস, সহকারী প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজ গঠনে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।