কালান্তর নিউজ ডেস্ক
২ অক্টোবর ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগ, নিরাপত্তা চাইলেন সাইদুর

সিলেটের ওসমানীনগরে ভূমি বিরোধের জেরে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ করেছেন সাইদুর রহমান।

এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন সাইদুর রহমান।
তিনি অভিযোগ করেন, গত ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উমরপুর বাজার মসজিদে এশার নামাজ শেষে বের হওয়ার পর একই গ্রামের মাজাহিদ আলী, আব্দুল শহিদ ও তাঁদের সহযোগীরা তাঁর ওপর হামলা চালান।

পরে প্রাণ বাঁচাতে রহমান রাইস মিলে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে ভাঙচুর করেন। এ সময় লোহার পাইপ ও ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন বলে দাবি করেন।

তাঁকে রক্ষা করতে গিয়ে ভাতিজা হাসান মিয়া, চাচাতো ভাই আক্তার হোসেন ও প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক জালাল মিয়াও আহত হন। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসা নেন তিনি।

সাইদুর রহমানের দাবি, খুজগীপুর মৌজার জেল নং-০৯, খতিয়ান নং-৬৩৫-এর বিভিন্ন দাগে ১৩০ শতক ভূমি তাঁর দাদা ইউনুছ আলী ১৯৭০ সালে তিনটি দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তী সময়ে তাঁর বাবা ও চাচাদের নামে ভূমিটি রেজিস্ট্রি ও নামজারি করা হয় এবং তাঁরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

তবে ভূমি ক্রয়ের ছয় বছর পর চাঁন মিয়া ও আব্দুল জলিল জাল দলিলের মাধ্যমে ওই জমির মালিকানা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে তাঁর চাচা সোনাওর আলী ১৯৭৬ সালে বালাগঞ্জ সহকারী জজ আদালতে মামলা করেন। পরে ২০১০ সালের ২৬ আগস্ট সিলেট বিশেষ জেলা জজ আদালত সোনাওর আলীর পক্ষে রায় দেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, চলতি বছরের জুলাইয়ে বিরোধপূর্ণ জমিতে সাইদুর রহমান সাইনবোর্ড স্থাপন করলে মাজাহিদ আলী, আব্দুল শহিদ ও তাঁদের সহযোগীরা সেটি ভাঙচুর করে নিয়ে যান। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় যাওয়ার পরামর্শ দেয় বলে জানান তিনি।

এ ছাড়া তাঁর ছবির সঙ্গে অন্য এক নারীর ছবি যুক্ত করে জাল কাবিননামা ও সাজানো অভিযোগপত্র তৈরি করে বিভিন্ন ব্যক্তি ও জনপ্রতিনিধির কাছে পাঠিয়ে মানহানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন সাইদুর রহমান।

এ ঘটনায় গত মাসে সিলেটের প্যানেল কোর্টে মামলা করেছেন বলে জানান তিনি।
হামলার ঘটনায় ২৭ সেপ্টেম্বর ওসমানীনগর থানায় তাঁর ভাই আমিনুর রহমান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মামলার পর থেকে তাঁকে গুম ও হত্যার পরিকল্পনা করা হচ্ছে দাবি করে সাইদুর রহমান বলেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ অবস্থায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে তাঁর ভাই আমিনুর রহমান, চাচাতো ভাই আক্তার হোসেন, স্থানীয় আঙ্গুর মিয়া, হাসান মিয়া, জাকির আহমদ ও জালাল মিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০