গাজীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় এক যুবকের গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, তার অবস্থা আশঙ্কাজনক।
আহত যুবকের নাম আবেদ হাসান জয় (২৪)। তিনি মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের হারুন মোল্লার ছেলে। কর্মসূত্রে তিনি গাজীপুরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রাতে পারিবারিক কলহের একপর্যায়ে আবেদ হাসান জয় ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন বলে অভিযোগ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
ঘটনার পর অভিযুক্ত স্ত্রী পালিয়ে গেছেন বলে দাবি করেছে আহতের পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
আহত যুবকের পরিচয়:
আবেদ হাসান জয় (২৪)
পিতা: হারুন মোল্লা
গ্রাম: আজমপুর নতুনপাড়া
ইউনিয়ন: জগদল
উপজেলা: মাগুরা সদর
জেলা: মাগুরা