চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
তবে ঠিক কোনো সুনির্দিষ্ট মামলায় বা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজ আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া সম্ভব হয়নি।