একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে।
আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী ছন্দারিয়া গ্রামে শিল্পীর বাস্তুভিটায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির শুরুতে বিনয়বাঁশী জলদাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও মাল্যদান করা হবে। এরপর বিকেল থেকে পর্যায়ক্রমে উদ্বোধনী ঢোলবাদন, সংগীতানুষ্ঠান, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকেল ৩টায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় উদ্বোধনী ঢোলবাদন অনুষ্ঠিত হবে। সাড়ে ৩টায় শুরু হবে সংগীতানুষ্ঠান। বিকেল ৪টা ৪০ মিনিটে জন্মদিনের কেক কাটা এবং বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও চট্টগ্রাম বেতার কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী বিধান দাস একক সংগীত পরিবেশন করবেন।
পরে সন্ধ্যা ৭টায় বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিনয়বাঁশী জলদাস ছিলেন উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও লোকশিল্পী। তাঁর শিল্পসাধনা ও লোকসংস্কৃতিতে অবদান স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর শিল্প-ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে শিল্পী, সংস্কৃতিকর্মী, সংগঠক, সুধীজন ও সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক ঢোলবাদক বাবুল জলদাস, সভাপতি রানু মজুমদার এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস।