কালান্তর নিউজ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারা মধ্যবাজার জামে মসজিদে ওসির গণসচেতনতামূলক বক্তব্য

গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ জাহেদুর রহমান শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভেড়ামারা মধ্যবাজার জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন।

এসময় তিনি মাদকের বিস্তার রোধ, পরিবেশ সংরক্ষণ, সার নিয়ে অনিয়মসহ বিভিন্ন সামাজিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ওসি মুহাম্মাদ জাহেদুর রহমান বলেন, সমাজ থেকে মাদক ও বিভিন্ন অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এজন্য সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে কোনো অপরাধ, মাদক ব্যবসা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি উপস্থিত মুসল্লিদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভেড়ামারা উপজেলার কোথাও অপরাধ সংঘটিত হলে বা কোনো ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও তিনি নিশ্চয়তা প্রদান করেন।

এসময় মসজিদে উপস্থিত মুসল্লিরা সামাজিক অপরাধ প্রতিরোধ, মাদক নির্মূল ও পরিবেশ সংরক্ষণে পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০