কালান্তর নিউজ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় ঝটিকা অভিযানে কয়েক লক্ষ টাকার চোরাইমালসহ কুখ্যাত দুই চোর ও মাদক কারবারি আটক

নওগাঁ জেলার পত্নীতলায় পুলিশের মধ্যরাতে ঝটিকা অভিযানে কয়েক লক্ষ টাকা মূল্যের চোরাইমালসহ কুখ্যাত চোর ও মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।

জানা যায়, পত্নীতলা থানাধীন ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে মো. হাবু হোসেনের ‘হাবু ফার্নিচার’-এর পেছনের টিনের চাল কেটে অজ্ঞাতনামা চোরের দল ফার্নিচার ঘরে প্রবেশ করে। এ সময় তারা একটি ইন্টারনেট ফাইবার ক্যাবল জয়েন মেশিনসহ কয়েক লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের হলে বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করার পরে তাঁর বিশেষ নির্দেশনায় চোরচক্রকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রাতভর অভিযান, আধুনিক তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও স্থানীয় জনগণের সহযোগিতায় গগনপুর আদিবাসী পাড়ার ধীরেন্দ্রনাথের ছেলে সুমন চন্দ্র (৩৩) এবং গগনপুর পূর্বপাড়ার মৃত আবু তালেবের ছেলে মো. মাহমুদুল হক (৫২)-কে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্য মতে ও তাদের হেফাজত থেকে চুরি হ’য়ে যাওয়া একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিন, একটি গ্যাসের চুলা, একটি নেট রাউটার, একটি সেটআপ বক্স, দুটি রাইস কুকার, দুটি লোড মেশিন এবং দুটি ডিভিসি রাউটার উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার হওয়া ফাইবার জয়েন মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০