কালান্তর নিউজ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন থেকে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরীর নির্দেশনায় শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিব উল্লাহ সরকার ও এএসআই দিলীপ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ শিবপুর ইউনিয়নের ধনাশীর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: ব্রাহ্মণপাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৬) ফারুক ফকিরের ছেলে সোহাগ ফকির (৩৫) ধনাশী গ্রামের আবু তাহেরের ছেলে জীবন আহমেদ (৩২) শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মুসা মিয়া (২৬)।অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ধৃত আসামিদের মাদক সেবনের সরঞ্জামসহ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল ইসলামের নিকট হাজির করে। এ সময় আসামিরা অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা প্রদান করেন।

রায় অনুযায়ী গাঁজা সেবনের দায়ে সোহাগ ফকিরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ইয়াবা সেবনের দায়ে মুসা মিয়া, জীবন আহমেদ ও মেহেদী হাসান- প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামিদের বিধি মোতাবেক কারাগারে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০