কালান্তর নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছে আহত সন্তান, অভিযুক্ত শিক্ষককে ছাড়াতে থানায় মা!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহকে এক শিক্ষকের নির্মম ও বর্বরভাবে নির্যাতনের ঘটনায় পুরো এলাকায় তীব্র তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একদিকে যখন হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে নির্যাতিত শিশু আব্দুল্লাহ, অন্যদিকে তার পাশে না থেকে অভিযুক্ত শিক্ষককে থানা থেকে ছাড়িয়ে নিতে মায়ের এমন রহস্যজনক ও নজিরবিহীন ভূমিকায় এলাকায় গভীর রহস্য ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি নবীনগর উপজেলার একটি মাদ্রাসায় কোমলমতি ছাত্র আব্দুল্লাহকে অমানবিক ও পৈশাচিক কায়দায় শারীরিক নির্যাতন করেন সংশ্লিষ্ট এক শিক্ষক।

শিক্ষকের লাঠিপেটা ও নির্যাতনে গুরুতর আহত হয়ে শিশু আব্দুল্লাহ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পুরো শরীরে আঘাতের গুরুতর চিহ্ন রয়েছে এবং ব্যথায় সে বিছানায় ছটফট করছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনতার মধ্যে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে আটক করে অবরুদ্ধ করে রাখলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের রোষানল থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে মুমূর্ষু ও আহত সন্তানের চিকিৎসাধীন অবস্থায় পাশে থেকে সান্ত্বনা দেওয়ার কথা থাকলেও, উল্টো অভিযুক্ত শিক্ষককে থানা থেকে ছাড়িয়ে নিতে দৌড়ঝাঁপ শুরু করেন আব্দুল্লাহর মা।

সন্তানের ওপর চলা এমন বর্বর নির্যাতনের বিচার চেয়ে যেখানে মায়ের সোচ্চার হওয়ার কথা ছিল, সেখানে উল্টো শিক্ষকের পক্ষে মায়ের এমন অবস্থান এলাকাবাসীকে চরমভাবে অবাক করেছে।

এ ঘটনায় সাধারণ মানুষ ও সচেতন মহলে নানা প্রশ্ন ও সন্দেহের জন্ম দিয়েছে। শিশু আব্দুল্লাহর ওপর চালানো এই নিষ্ঠুর নির্যাতনের সঠিক বিচার এবং এই রহস্যজনক ঘটনার পেছনের কারণ উদঘাটনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০