নওগাঁয় কিশোর অপরাধ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা আবারও স্পষ্ট ভাবে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। তিনি আরও বলেছেন, কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের স্থান হবে জেলখানায়।
মান্দা উপজেলার তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।
তিনি বলেন, মান্দা থানার এ এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদক কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বরদাশত ও করা হবে না। এদের বিরুদ্ধে কঠোর আইনা প্রয়োগ করা হবে। অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে চলেছেন।
তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান চালিয়ে এ এলাকার কিশোর গ্যাং নেতা সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে যারা কিশোর গ্যাং কিংবা মাদকের সঙ্গে যুক্ত হবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের স্থান হবে ঐ জেলখানায়।
সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ হাজারো সচেতন মানুষ অংশ নেন। পুলিশ সুপার শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক, কিশোর অপরাধ এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত সবাই হাত তুলে মাদক প্রতিরোধে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন এবং কিশোর গ্যাং প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় কিশোর অপরাধ প্রতিরোধ, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, এই ধরনের জন সচেতনতামূলক কার্যক্রম প্রতি থানা বা জনবহুল এলাকায় চালানো উচিত বলে উপস্থিত মহল মনে করছেন।