কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একই স্থানে বারবার গাড়ি উল্টে পড়ছে, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ভূমিকা নিয়ে প্রশ্ন?

মাগুরা সদর উপজেলার ইছাখাদা নতুন বাজার থেকে রাঘবদাইড় ইউনিয়ন পর্যন্ত সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে নিয়মিত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। এরই মধ্যে একই স্থানে বারবার ভারী যানবাহন উল্টে পড়লেও সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ায় মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ৮ আগস্ট বিকেলে ইছাখাদা থেকে পাকাকাঞ্চনপুর সড়কের দিকে যাওয়ার সময় বালুবোঝাই একটি ১০ চাকার ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। স্থানীয়দের দাবি, ওই স্থানেই এর আগেও একাধিকবার ভারী যানবাহন উল্টে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত থাকলেও তা সংস্কারে দৃশ্যমান উদ্যোগ নেই। সামান্য বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে ঝুঁকি আরও বাড়ে। বিশেষ করে বালুবাহী ট্রাকসহ ভারী যান চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

সড়কটির দায়িত্বশীল কর্তৃপক্ষ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ার কথা। মাগুরায় এলজিইডির বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্প চলমান থাকার তথ্যও সরকারি ও সংশ্লিষ্ট সূত্রে পাওয়া যায়।

তবে স্থানীয়দের প্রশ্ন, একই স্থানে বারবার দুর্ঘটনার পরও কেন ঝুঁকিপূর্ণ অংশটি জরুরি ভিত্তিতে সংস্কার করা হচ্ছে না? সড়কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এলজিইডির নির্বাহী প্রকৌশলী কী পদক্ষেপ নিয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এলাকাবাসীর দাবি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী দ্রুত সরেজমিনে সড়কটি পরিদর্শন করে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করুন এবং জরুরি সংস্কারের পাশাপাশি স্থায়ী সমাধানের উদ্যোগ নিন। তাদের ভাষ্য, দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগে থেকেই ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কার করা হলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।

এ বিষয়ে মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০