মিরসরাই উপজেলা কৃষকদলের উপজেলাব্যাপী খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় খাল খনন ও পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কৃষকদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও মাটি অপসারণ করে পানি চলাচলের পথ স্বাভাবিক করার কাজ করেন।
কৃষকদলের নেতারা বলেন, খাল পরিষ্কার ও পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে জলাবদ্ধতা কমাতে সহায়তা করবে। উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান তারা।