কালান্তর নিউজ ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাপের কামড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে সাপের কামড়ে উজ্জল মিয়া নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত উজ্জল মিয়া শ্রীরামপুর গ্রামের এছান মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে নিজ এলাকায় অবস্থানকালে উজ্জল মিয়াকে সাপে কামড় দেয়।

ঘটনার পরপরই পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তাকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়ায় রেফার করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়ার পর রোগীর অবস্থার আরও অবনতি ঘটলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্বজনরা জানান, মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভৈরব এলাকায় পৌঁছালে উজ্জল মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বর্তমানে নিহতের মরদেহ তার নিজ গ্রাম শ্রীরামপুরে রাখা হয়েছে। তরতাজা এক যুবকের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুরো এলাকায় এখন এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০