আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৭ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবুধাবিতে ‘ডিএক্সএন পপুলার ইউনিয়ন টিম’-এর জমকালো বাংলা সেমিনার ও সেলিব্রেশন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘ডিএক্সএন পপুলার ইউনিয়ন টিম’-এর উদ্যোগে এক বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নাইট অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যা ৭টায় আবুধাবি ডিএক্সএন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের প্রাণবন্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ডিএক্সএন পপুলার ইউনিয়ন টিমের অন্যতম প্রধান ও উদীয়মান তরুণ উদ্যোক্তা শামসুদ্দিনের মূল নেতৃত্বে পরিচালিত এ অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন স্তরের সফল নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সায়েম, সোহেল রানা, মাখন দা, মেহেদী হাসান, হযরত আলী, শিরিন, সুলতানা, আলমগীর, কামরুল, রেদওয়ান, বাহার, সুমন খান, মিজান, সবুজ, রাবেয়া, স্বপন, আশরাফ, জসীমউদ্দীনসহ আরও অনেকে।

সেমিনারে বক্তারা প্রবাসে কর্মজীবনের পাশাপাশি আন্তর্জাতিক সরাসরি বিপণন ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে ডিএক্সএন ব্যবসার অপরিসীম সম্ভাবনা তুলে ধরেন। তাঁরা বলেন, সঠিক দিকনির্দেশনা, অধ্যাবসায় ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ার মাধ্যমে বিদেশে থেকেও স্বাবলম্বী হওয়া সম্ভব।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার মফিজুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শামসুদ্দিন প্রবাসে নিজের মূল কাজের পাশাপাশি সফলতার সাথে এই ব্যবসা পরিচালনা করছেন। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত সোলেমান বাবুর দিকনির্দেশনা ও পরামর্শে তাঁর গঠিত ‘ডিএক্সএন পপুলার ইউনিয়ন টিম’ বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে।

বক্তারা শামসুদ্দিনের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং আন্তর্জাতিক পরিসরে প্রবাসী বাংলাদেশীদের এমন উদ্যোগের সুদূরপ্রসারী সাফল্য কামনা করেন। আলোচনা পর্ব শেষে এক আনন্দঘন সাংস্কৃতিক ও সম্মাননা সেলিব্রেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০