গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলায় থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পাঁচ পলাতক আসামি ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রোববার (৩০ আগস্ট) রাতে বাঘা থানা পুলিশের একাধিক টিম চরাঞ্চল ও শহরের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বাঘা থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চক রাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল ও মানিকেরচরসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে। একই রাতে রাজশাহী শহর থেকে পরোয়ানাভুক্ত আরও একজনকে এবং উপজেলার চন্ডিপুর এলাকা থেকে শুকনো গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৬ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি মাদক ও অন্যান্য অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সুশীল সমাজ ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০