মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২৯ অগাস্ট ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে ভাঙারি দোকানে ডিবি পুলিশের অভিযান, লক্ষাধিক টাকার চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে রংপুর থেকে চুরি যাওয়া লক্ষাধিক টাকা মূল্যের বৈদ্যুতিক তার উদ্ধার করেছে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সকালে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানিক দল পার্বতীপুরের স্থানীয় ভাঙারি ব্যবসায়ী মাসুদের দোকানে তল্লাশি চালায়। এ সময় রংপুরের একটি বেসরকারি বিদেশি কোম্পানি থেকে চুরি হওয়া বৈদ্যুতিক তার উদ্ধার ও জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে দোকানের কর্মচারীরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকেই আটক করা সম্ভব হয়নি। তবে একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

রংপুর থেকে চুরি হওয়া বৈদ্যুতিক মালামাল পার্বতীপুরের ভাঙারি দোকানে কিভাবে এলো, তা নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। বিশেষ করে ওই দোকানের সাথে আন্তঃজেলা চোরাই চক্রের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য জোর দাবি উঠে এসেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় সম্পৃক্তদের চিহ্নিত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার মূল রহস্য ও জড়িতদের নাম বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০