দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
অভিযানকালে কবিরাজহাটের ‘নওশাদ ট্রেডার্স’ এবং ‘জনতা হাসকিং’ থেকে মোট ১ হাজার ৮৯০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে রয়েছে ১,৪৯৩ বস্তা টিএসপি (TSP), ১৮১ বস্তা ডিএপি (DAP) এবং ২১৬ বস্তা এমওপি (MOP) সার।
অভিযান পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন। অবৈধ মজুদ ও অনিয়মের দায়ে তিনি জনতা অটো রাইস মিলের ম্যানেজার কাজী ফয়সালকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দণ্ডের আদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সার সংকট কৃত্রিমভাবে তৈরি রোধ ও বাজারের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।