মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ২১৭ বস্তা সার জব্দ, অবৈধ মজুতদারকে ১ মাসের কারাদণ্ড

দিনাজপুর সদর উপজেলার পুলহাট বিসিক এলাকায় অবৈধভাবে মজুত করা ২১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মনোহর আলম নামে এক খুচরা সার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন শরীফের নেতৃত্বে পুলহাট এলাকার ফুয়াদ ইন্ডাস্ট্রিজ হাসকিং মিলে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে গোডাউন থেকে সার ট্রাক্টরে তোলার সময় হাতেনাতে ২১৭ বস্তা সার জব্দ করা হয়। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ী মনোহর আলমকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত মনোহর আলম রামসাগর এলাকায় দীর্ঘদিন ধরে খুচরা সার ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে সার মজুত করা হয়েছিল। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে কোতোয়ালি থানা পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০