রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাটারিচালিত রিকশা: বিক্রি চলে, সড়কে উঠলেই অবৈধ—উচ্ছেদের নাটক আর কত?

সড়কে ব্যাটারিচালিত রিকশা দেখলেই অভিযান, জব্দ কিংবা উচ্ছেদ—কিন্তু মূল প্রশ্নটি থেকে যাচ্ছে, এসব অননুমোদিত যানবাহন কীভাবে প্রকাশ্যে বাজারে আসছে? বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন স্থানে শোরুম, গ্যারেজ ও অবৈধ চার্জিং সেন্টার গড়ে উঠেছে। সেখান থেকে নির্বিঘ্নে নতুন রিকশা বিক্রি ও যন্ত্রাংশ সংযোজন করা হলেও সড়কে নামামাত্রই চালকদের মুখোমুখি হতে হচ্ছে প্রশাসনের।

সম্প্রতি ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে রিকশা জব্দের অভিযান চললেও বিক্রির উৎস বা শোরুমগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। ক্ষুদ্র রিকশাচালককে জরিমানা করা সহজ হলেও মূল ব্যবসায়ী, সরবরাহ ব্যবস্থা, ট্রেড লাইসেন্স ও অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে।

২০২৬ সালের সংশোধিত আইনি কাঠামোয় লাইসেন্স, অনুমোদন ও নির্দিষ্ট এলাকা সংক্রান্ত একাধিক দিক অন্তর্ভুক্ত করা হলেও বাস্তবায়নে রয়ে গেছে প্রশ্ন। কেবল চালকদের ধরপাকড় না করে উৎপাদন, বিক্রি ও গ্যারেজ বন্ধে উৎসে আঘাত হানাই এখন সময়ের দাবি। একই সাথে যদি এ যান চলাচলের সুযোগ থাকে, তবে স্পষ্ট নীতিমালা ও নিবন্ধনের মাধ্যমে পরিচালনা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

প্রশাসনের কাছে সাধারণ মানুষের সরল প্রশ্ন—যদি সড়কে চলাচল অবৈধ হয়, তবে শোরুমে বিক্রি কীভাবে বৈধ? এই দ্বৈত নীতির অবসান না হলে আইনের প্রয়োগ নিয়ে জনগণের সংশয় থেকে যাবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০