রিজওয়ান হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: পর্যাপ্ত মজুত সত্ত্বেও কেন বাইরে থেকে কেনা হলো স্যালাইন?

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সরকারিভাবে পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ মজুত থাকার পরও এক রোগীর স্বজনকে বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ আগস্ট) সকালে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ঘটনার মুখোমুখি হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি নিজ অর্থায়নে স্যালাইন কিনে ভুক্তভোগী রোগীর স্বজনের হাতে তুলে দেন তিনি।

এদিন সকালে নওগাঁ সদর আসনের স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে সঙ্গে নিয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের চিকিৎসা সেবা ও সার্বিক ব্যবস্থাপনা তদারকি করেন।

সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেওয়ার একপর্যায়ে এক রোগীর স্বজন সরাসরি অভিযোগ করেন—হাসপাতালে সরকারি পর্যাপ্ত ওষুধপত্র ও প্রয়োজনীয় স্যালাইন মজুত থাকলেও দায়িত্বে থাকা স্টাফদের নির্দেশে তাঁদের বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে অতিরিক্ত টাকা খরচ করে স্যালাইন কিনতে হয়েছে।

অভিযোগটি হাতেনাতে পেয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিক নিজ পকেট থেকে অর্থ দিয়ে বাইরে থেকে প্রয়োজনীয় স্যালাইন কিনে এনে রোগীর স্বজনের হাতে সোপর্দ করেন।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকারি চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কোনো রোগীকে বাইরে থেকে ওষুধ বা স্যালাইন কিনতে বাধ্য করা যাবে না। সরকারি চিকিৎসাসেবা প্রদানে কোনো ধরনের অবহেলা বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে জড়িত কর্মকর্তা বা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্বাস্থ্যমন্ত্রীর এমন দ্রুত ও প্রশাসনিক পদক্ষেপের পর সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের মাঝে স্বস্তি দেখা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, এই ধরনের কঠোর তদারকি ও তড়িৎ ব্যবস্থা অব্যাহত থাকলে হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধ হবে এবং অহেতুক বাইরের ওষুধ কিনতে বাধ্য করার প্রবণতা কমবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০