মোঃ ফারক আহমেদ (সুমন), বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ নারী আটক: শরীরে ‘বডি ফিটিং’ করে মাদক পাচারের চেষ্টা

কুমিল্লার ঐতিহ্য ও শান্তির আড়ালে মাদকের বিস্তার রুখতে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া পশ্চিমপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে সাড়ে তিন কেজি গাঁজাসহ সীমা বেগম ওরফে লাকী আক্তার (২৬) নামের এক মাদক কারবারি নারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুরে শশীদল এলাকার ব্যস্ত সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ ঝটিকা টহল চলার সময় উক্ত নারীকে সন্দেহভাজন হিসেবে থামানো হয়। পরবর্তীতে তাঁর শরীর তল্লাশি করে কাপড়ের ভেতরে অত্যন্ত সুকৌশলে ‘বডি ফিটিং’ করে লুকানো অবস্থায় সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক সীমা বেগম চাঁদপুরের হাইমচর উপজেলার কমলাপুর গ্রামের খোকন মিয়ার মেয়ে। তবে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ার বাজার এলাকায় আস্তানা গেড়ে ছদ্মবেশে মাদক কারবার চালিয়ে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হচ্ছে। তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে মুক্ত রাখতে এ ধরনের আকস্মিক ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০