রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী জিহাদ গ্রেফতার: চাঞ্চল্যকর ডাকাতি মামলায় সফলতা কেএমপির

খুলনা মহানগরীর হরিণটানা থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর সংঘবদ্ধ ডাকাতি মামলায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ (২৭)-কে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ।

গোপন সংবাদ ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় গত সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত ও তথ্য-প্রযুক্তিগত বিশ্লেষণে উক্ত ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত জিহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এছাড়া পূর্বে গ্রেফতার হওয়া অন্য আসামিদের সাথেও তার সরাসরি যোগাযোগ ও পরিকল্পনা থাকার বিষয়টি তদন্তে বেরিয়ে এসেছে।

কেএমপি জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন ও চক্রের অন্য সদস্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মহানগরীতে ডাকাত দলের উপদ্রব বাড়ায় জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে এই গ্রেফতারের মাধ্যমে পুলিশের অভিযানে বড় সাফল্য এলো।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০