মোঃ জুবাইর আহমাদ, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে পুলিশ লাইনে গান-বাজনায় বাধা দেওয়ায় শিক্ষার্থীদের ওপর হামলা, পরিস্থিতি উত্তপ্ত

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষা চলাকালে গভীর রাতে পাশে অবস্থিত পুলিশ লাইনে উচ্চশব্দে ডিজে গান-বাজনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গান-বাজনা বন্ধের অনুরোধ জানাতে গেলে পুলিশ লাইনে অবস্থানরতদের অতর্কিত হামলায় মাদরাসার একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

ঘটনার সূত্রে জানা যায়, বর্তমানে দারুল আরকাম মাদরাসায় পরীক্ষা চলছে। গভীর রাতে পাশেই পুলিশ লাইনসে বিকট শব্দে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ-উল্লাস করায় শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। ইতিপূর্বে পুলিশ সুপারকে (এসপি) বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর সমাধান হয়নি। পরবর্তীতে রাত ১২টার পর শিক্ষার্থীরা সরাসরি গিয়ে রাত ১২টার পর গান-বাজনায় সরকারি নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে সাউন্ড বক্স বন্ধের অনুরোধ জানান।

এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হলে বেশ কয়েকজন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মাদরাসার প্রিন্সিপাল ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এ ঘটনায় বর্তমানে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অবিলম্বে এই হামলার সুষ্ঠু বিচার এবং পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০