কালান্তর নিউজ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিএসসিসির ট্রেড লাইসেন্স নবায়নে অনিয়ম, সুপারভাইজারকে অব্যাহতি

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ এবং পরবর্তীতে সেবা না দিয়ে হয়রানির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে

রোববার (১৬ আগস্ট) ডিএসসিসির অঞ্চল-৪-এর কর কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়

চিঠি সূত্রে জানা যায়, ওই দিন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ডিএসসিসির যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভূট্টো এই অভিযোগ তোলেন। তিনি জানান, গত ২৩ ও ২৪ জুনের অনস্পট ট্রেড লাইসেন্স ক্যাম্পে অভিযুক্ত সুপারভাইজার ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের জন্য নগদ অর্থ গ্রহণ করেন। তবে দেড় মাসের বেশি সময় পার হলেও লাইসেন্স নবায়ন না করে তিনি সময়ক্ষেপণ ও তালবাহানা করে আসছিলেন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম অভিযোগ শোনামাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত কর্মকর্তা মোস্তফা নূরউদ্দিন আহমেদকে অব্যাহতি প্রদান করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০