রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

খুলনার দিঘলিয়ায় নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোঃ জামাল হোসেন (৫০) নামে এক রড মিস্ত্রির করুণ মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেল ৩টা ৪০ মিনিটে উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি-দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন সেনহাটি গ্রামের মোঃ জিয়াউদ্দিন মিল্টনের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন খানজাহান আলী থানার জাবদিপুর গ্রামের বাসিন্দা শরীয়তুল্লাহ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে চারতলা ভবনের ছাদে রড ও ঢালাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান জামাল হোসেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। বর্তমানে মরদেহ দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দিঘলিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্মস্থলে সেফটি বেল্ট বা পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছিল কি না সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০