কালান্তর নিউজ ডেস্ক
১৪ অগাস্ট ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টানা ২৫০ দিন সমুদ্রে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’; খাবার ও পানি সংকটের

টানা ২৫০ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে অবস্থান করছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী বিশাল রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। দীর্ঘ এই মোতায়েনকে ঘিরে জাহাজটিতে থাকা প্রায় পাঁচ হাজার নৌসদস্যের খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট, নষ্ট প্লাম্বিং, পানি ও লন্ড্রি ব্যবস্থার সমস্যা এবং চরম মানসিক অবক্ষয় নিয়ে তোলপাড় শুরু হয়েছে মার্কিন রাজনীতি ও সামরিক অঙ্গনে।

সংবাদমাধ্যম বিবিসি ও সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, জাহাজটির কয়েকজন নাবিক চরম হতাশায় সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা ভেবেছেন বলে জানিয়েছে তাদের পরিবার। চলতি মাসের শুরুতে এক নাবিক সমুদ্রের পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে পেন্টাগনের কাছে লিখিত জবাবদিহি ও তদন্তের দাবি জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল ও রুবেন গ্যালেগো।

কংগ্রেসম্যান মাইক লেভিন অভিযোগ তুলে ধরে জানান, জাহাজটিতে নোংরা গোসলখানা, বন্ধ হয়ে যাওয়া লন্ড্রি ব্যবস্থা, খাবার হিসেবে কেবল আধা কাপ ভাত ও ২টি টর্টিলা পাওয়ার মতো অমানবিক পরিবেশের খবর সামনে এসেছে। টুথপেস্ট, সাবান ও ডিওডোরেন্টের তীব্র সংকট দেখা দেওয়ায় ক্ষুব্ধ নাবিকরা।

তবে এসব অভিযোগকে ‘ভুল তথ্য’ বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন নৌবাহিনী থেকেও নিশ্চিত করা হয়েছে যে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে রসদ সরবরাহে সাময়িক ব্যাঘাত ঘটলেও খাবার ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছর ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে গত মে মাসে ফিরে আসার কথা থাকলেও একাধিকবার মেয়াদ বাড়ানো হয় আব্রাহাম লিংকনের। বর্তমানে এর পরিবর্তে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০