গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে পুকুরে বিষপ্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত মৎস্যচাষির

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের দেয়া বিষে পুকুরের আনুমানিক ৫ থেকে ৬ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি।

বুধবার (৫ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়নের যুগিশো গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রোকনুজ্জামান লাল্টু জানান, প্রায় ৬ বিঘা আয়তনের ওই পুকুরটিতে তিনি রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও গ্রাস কার্পসহ বিভিন্ন কার্প জাতীয় মাছের চাষ করেছিলেন। ভোরের দিকে বিষ প্রয়োগ করার কিছুক্ষণের মধ্যেই মাছগুলো পানিতে ছটফট করে ভেসে উঠতে শুরু করে। খবর পেয়ে তিনি পুকুরে গিয়ে দেখতে পান পুরো পুকুরজুড়ে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে রয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী মৎস্যচাষি লাল্টু বলেন, “পুকুরে এভাবে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলায় আমি নিঃস্ব হয়ে গেলাম। এতে আমার প্রায় ৫ থেকে ৬ হাজার কেজি মাছ মারা গেছে। পুকুরের টেন্ডারসহ সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার চরম ক্ষতি হয়ে গেলো।”

পরিকল্পিতভাবে সংঘটিত এই জঘন্য ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই মৎস্যচাষি।

এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০