লোকমান হোসেন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে মোবাইল কোর্টের অভিযান: মৃত গরুর মাংস বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুর উপজেলার পূর্ববাজারে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​রোববার (২ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জৈন্তাপুর পূর্ববাজারে মৃত গরু জবাই করে তার মাংস বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়ায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​একই সঙ্গে অভিযান স্থান থেকে জব্দ করা ভেজাল ও ক্ষতিকর মাংস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে নিরাপদ প্রক্রিয়ায় সেসব মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলাজুড়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে বাজারে যেকোনো ধরনের অনিয়ম বা ভেজাল খাদ্য বিক্রি হতে দেখলে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০