রিজওয়ান হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর পোরশায় টাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি আটক

নওগাঁর পোরশায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান চালিয়ে ২৮ পিস সরকার কর্তৃক নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ আইনাল (৩৭) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে পোরশা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পোরশা থানাধীন ৪ নম্বর গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছী গ্রামের আবাসন-১ গুচ্ছগ্রাম ব্রিজের ওপর মাদকের লেনদেন হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় সরাইগাছী গ্রামের মৃত দছিমুদ্দিনের ছেলে আইনালকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির ডান কোঁচায় কৌশলে রাখা একটি সাদা পলিথিনের ভেতর থেকে ২৮ পিস সরকার নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার ৪০০ টাকা।

পোরশা থানার পুলিশ কর্মকর্তা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

থানার পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সাধারণ জনগণকে যেকোনো মাদক কারবারির তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০