মামুন মিঞা, নগরকান্দা {ফরিদপুর} প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বসতবাড়ি থেকে ওয়ান শুটার গানসহ শাহিন মোল্লা আটক

ফরিদপুর সদর (কোতোয়ালি) থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ মো. শাহিন মোল্লা (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১০।

শনিবার (১ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার গুহলক্ষ্মীপুর এলাকার কুটিবাড়ী লাশকাটা ঘর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালনা করা অভিযানে শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক শাহিন মোল্লা গুহলক্ষ্মীপুর এলাকার তারা মোল্লার ছেলে। র‌্যাবের দেওয়া তথ্য মতে, তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক ও চুরিসহ একাধিক অপরাধে মোট ৩টি মামলা রয়েছে।

র‌্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং এলাকার অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া এই অবৈধ অস্ত্রের মূল উৎস এবং এটি দিয়ে কোনো বড় অপরাধ ঘটানোর পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০