মামুন মিঞা, নগরকান্দা {ফরিদপুর} প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ফরিদপুরে ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর (খ) ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

রোববার (২৬ জুলাই ২০২৬) রাত ১১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ শাস্তিমূলক আদেশের তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বিকেলে তাঁর টাকা লেনদেনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ভাইরাল হওয়া ২ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কর্মকর্তা ইমরান শেখ নিজের চেয়ারে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গুনে পকেটে রাখছেন এবং খাতায় টাকা প্রদানকারীর নাম টুকে রাখছেন। নামজারির কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে বলতে শোনা যায়, “আজকে রাতে আবেদন হয়ে যাবে, স্যার যত তাড়াতাড়ি শুনানি দিবে, ইনশাআল্লাহ দুই সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে।” এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিজের তুলনা টেনে তিনি আরও বলেন, “উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।”

জেলা প্রশাসকের জারি করা সাময়িক বরখাস্তের আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে একই বিধিমালার ১২(১) ধারা মোতাবেক তাঁকে ২৬ জুলাই থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি পর্যালোচনায় প্রাথমিকভাবে ঘুষ গ্রহণের বিষয়টি প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসককে জানানো হয় এবং তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ বিভাগীয় তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০