মুহিবুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে মাদক কিনতে এসে ৩ যুবক স্থানীয়দের হাতে আটক, এলাকায় চাঞ্চল্য

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকায় মাদক কিনতে এসে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়েছেন তিন যুবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাকে মাদকমুক্ত রাখতে সম্প্রতি বানিয়াপাড়াবাসী এক হয়ে একটি ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করেন। কমিটির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয় যে, এলাকায় কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ীর স্থান দেওয়া হবে না। এই সামাজিক অঙ্গীকারের অংশ হিসেবে তারা নিয়মিত নজরদারি ও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে আসছিলেন।

রবিবার (২৬ জুলাই ২০২৬) মাদক কেনার উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করলে বিষয়টি টের পেয়ে তিন যুবককে হাতেনাতে আটক করেন কমিটির সদস্য ও স্থানীয়রা। পরে তাদের নাগেশ্বরী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিয়ে আসা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বানিয়াপাড়াবাসীর এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধ প্রশংসার দাবি রাখে। মাদকমুক্ত সমাজ গঠনে এমন এলাকাভিত্তিক সামাজিক উদ্যোগ অন্যান্য অঞ্চলের জন্যও একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০