রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
রোববার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানি।
গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পানিশ্বর এলাকার মো. রবিউল্লাহ (৩০) এবং রাজশাহীর দুর্গাপুর থানার কুহাড় এলাকার মো. জনি মাহমুদ (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাত সাড় ৯টার দিকে কাটাখালীর কাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে কৌশলে গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।