কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় হাইকোর্টের রুল: সংবিধানের আলোকে চূড়ান্ত রায়ের অপেক্ষায় কাজী সাইমুম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) পদে প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের রুল নিয়ে আলোকপাত করেছেন মাগুরার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইন সচেতন ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ।

তিনি বলেন, “হাইকোর্ট রুল জারি করলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত রায় হয়নি। ফলে বিষয়টি সম্পূর্ণ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। রুল জারি হওয়া মানেই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তাই চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত এ নিয়ে কোনো বিভ্রান্তিতে পৌঁছানো ঠিক হবে না।”

স্থানীয় সরকারের গুরুত্ব তুলে ধরে কাজী সাইমুম আরও বলেন, “স্থানীয় সরকারে জনগণের অবাধ অংশগ্রহণ নিশ্চিত করাই গণতন্ত্রের মূল চেতনা। তাই প্রার্থীর ওপর যেকোনো নতুন শর্ত আরোপের আগে তা সংবিধানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন।”

তিনি সংবিধানের উল্লেখ করে জানান, বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদেই স্থানীয় সরকার ব্যবস্থার মূল ভিত্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে। জনগণের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ যেন অযৌক্তিকভাবে সীমিত না হয়, সে বিষয়টি সংবিধানের আলোকেই নিশ্চিত করা উচিত।

উল্লেখ্য, ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। উচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পরই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা সংক্রান্ত আইনি অবস্থান স্পষ্টভাবে জানা যাবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০