বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
২২ জুলাই ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত এমপির বিয়ে নিয়ে গোমর ফাঁস করলেন কাজী

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিও এবং তার দাবি করা দ্বিতীয় বিয়ের ঘটনা নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এমপি উক্ত তরুণীকে নিজের ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করলেও কাবিননামার তারিখ, নিবন্ধন প্রক্রিয়া ও কাজীর বিস্ফোরক বক্তব্যে একাধিক অসঙ্গতি প্রকাশ পেয়েছে।

ভিডিও প্রকাশের পর গাজী নজরুল দাবি করেন, গত ১৭ জুন মরিয়ম খাতুন নামের ওই তরুণীর সাথে তাঁর বিয়ে সম্পন্ন হয়। তবে কাবিননামা প্রস্তুতকারী কাজী মাওলানা বি.এ.এম. বাকী বিল্লাহ জানান, বিয়ে কোথায় বা কীভাবে হয়েছে—সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না। গত সোমবার গভীর রাতে তাঁকে ফোন করে ঢাকায় বিয়ে সম্পন্ন হওয়ার কথা বলে নিবন্ধনের চাপ দেওয়া হয়। ফোনেই দেওয়া তথ্যের ভিত্তিতে ও ১৭ জুনের পেছনের তারিখ ব্যবহার করে পরবর্তীতে কাবিননামা প্রস্তুত করা হয়। সাংবাদিকের প্রশ্নের মুখে কাজী একপর্যায়ে “আমাদের কেন বিপদে ফেলেছেন” বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’-এর তথ্য অনুযায়ী, মরিয়ম খাতুনের একটি বায়োডাটায় গত ২২ জুন এমপি গাজী নজরুল ইসলামের নিজের স্বাক্ষর ও সুপারিশ রয়েছে, যেখানে তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা ছিল। ১৭ জুন বিয়ে হয়ে থাকলে ২২ জুনের বায়োডাটায় তাঁকে কেন অবিবাহিত দেখানো হলো—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।

এমপির প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর এই ঘটনাকে অপপ্রচার বলে দাবি করলেও, একের পর এক অসঙ্গতি সামনে আসায় দল হিসেবে জামায়াতে ইসলামীর ভেতরেও চাপা অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০