ইলিয়াছ সিকদার, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিশ্রুতি দিয়েও আইডি না দেওয়ায় অনলাইন পত্রিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

সাংবাদিকতা একটি অত্যন্ত সম্মানিত ও দায়িত্বশীল পেশা হলেও কিছু অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষের অপেশাদার ও প্রতারণামূলক আচরণের কারণে মাঠপর্যায়ের সংবাদকর্মীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও যথাসময়ে আইডি কার্ড ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান না করার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিকেরা।

অনুসন্ধানে দেখা যায়, পত্রিকার প্রসার ও প্রত্যন্ত অঞ্চলের সংবাদ সংগ্রহের জন্য মালিকপক্ষ জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দিয়ে থাকে। ক্ষেত্রবিশেষে সংবাদিকদের ব্যবহৃত কার্ড, ফিতা ও অন্যান্য অফিশিয়াল উপকরণের জন্য অর্থ গ্রহণ করা হয় এবং দ্রুত তা হস্তান্তরের আশ্বাস দেওয়া হয়। অনলাইন গণমাধ্যমের ক্ষেত্রে সাধারণত সম্পাদক ও প্রতিনিধিদের যোগাযোগ সীমাবদ্ধ থাকে কেবল ভয়েস কল ও মেসেজে। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক কর্তৃপক্ষ আর্থিক লেনদেন সম্পন্ন করার পরও প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করে।

ভুক্তভোগীদের অভিযোগ, জীবন বাজি রেখে মাঠপর্যায় থেকে কষ্টার্জিত সংবাদ পাঠালেও তা প্রকাশ করা না-করা সম্পূর্ণ সম্পাদকের ইচ্ছার ওপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংবাদও হাওয়া হয়ে যায়। সাংবাদিকতার মতো পেশায় যুক্ত তরুণ ও প্রবীণ কর্মীদের এভাবে ব্যবহার করা ও তাঁদের হাতে পুতুলের মতো নাচানো স্পষ্টতই প্রতারণার শামিল।

এমতাবস্থায়, ভুক্তভোগী সাংবাদিকেরা উক্ত কর্তৃপক্ষকে অনতিবিলম্বে এই সমস্যার সমাধান ও প্রতিশ্রুত আইডি কার্ড সরবরাহের বিনীত অনুরোধ জানিয়েছেন। অন্যথায়, সাংবাদিক সমাজের সম্মান রক্ষার্থে সংশ্লিষ্ট পত্রিকার নাম ও যাবতীয় প্রমাণাদি/ডকুমেন্টস সর্বসমক্ষে প্রকাশ করার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০