ইলিয়াছ সিকদার, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ছিনতাই-চাঁদাবাজির দৌরাত্ম্যে জনজীবন দুর্বিষহ; চালককে মারধর করে রিকশা ছিনতাই

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিছু সংখ্যক বখাটে ও কিশোর গ্যাংয়ের উৎপীড়নে সাধারণ জনগণের জনজীবন ও স্বাভাবিক চলাচল চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটছে। দিন দিন নগরীতে ছিনতাই ও চাঁদাবাজির দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

আজ রোববার (১৯ জুলাই ২০২৬) ভোর ছয়টার দিকে প্রতিদিনের মতো জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হন চালক জুয়েল। রিকশা নিয়ে তিনি নগরীর নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে তিনজনের একটি ছিনতাইকারী চক্র সাধারণ যাত্রী সেজে বাকলিয়া আসার কথা বলে রিকশাটি ভাড়া করে। সহজ-সরল রিকশাচালক জুয়েল তাদের বেশভূষা দেখে সাধারণ যাত্রী মনে করে বাকলিয়া থানার পাশে ৮ নম্বর রোডের মুখে নিয়ে আসেন।

তবে ওই এলাকায় ভোরে কিছু লোকজনের আনাগোনা দেখতে পেয়ে পরিস্থিতি প্রতিকূল ভেবে ছিনতাইকারীরা চতুরতার আশ্রয় নেয়। তারা রিকশাচালককে পুনরায় কর্ণফুলী নদীর পাড়ে যাওয়ার কথা বলে। সরল বিশ্বাসে চালক তাদের কর্ণফুলী নদীর পাড়ের একটি নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে পৌঁছামাত্রই জনশূন্য পরিবেশের সুযোগ নিয়ে ছিনতাইকারীরা চালক জুয়েলের ওপর আচমকা চড়াও হয়। তাকে ব্যাপক মারধর ও রক্তাক্ত করে তার উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়।

পরবর্তীতে ভুক্তভোগী রিকশাচালক জুয়েল অনন্যোপায় হয়ে তাৎক্ষণিকভাবে বাকলিয়া থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন এবং মৌখিক অভিযোগ জানান। তবে ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, ঘটনার পর থানা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কার্যকর তৎপরতা বা সুফল পরিলক্ষিত হয়নি।

স্থানীয় পরিবহন চালক ও সাধারণ নাগরিকরা বলছেন, এভাবে যদি শ্রমজীবী চালকরাও প্রকাশ্য দিবালোকে চরম নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে ভোরে বা রাতে গাড়ি নিয়ে বের হওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। এর ফলে একদিকে যেমন চালকদের উপার্জন বন্ধ হয়ে যাবে, অন্যদিকে ভোর ও রাতে জরুরি চিকিৎসা নিতে যাওয়া রোগী কিংবা গুরুত্বপূর্ণ কার্যালয়ের চাকরিজীবীরা মারাত্মক যাতায়াত সংকটে পড়বেন। নগরীতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) প্রশাসনসহ স্থানীয় থানা পুলিশের তীব্র হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশ্রুতি দিয়েও আইডি না দেওয়ায় অনলাইন পত্রিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন ৩১ জুলাই পর্যন্ত

জামালপুরেই বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতার আহ্বান

পানের প্রতীক দেখে চেনা যাবে মোহনপুরের ঐতিহ্য: জেলা প্রশাসক

দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে নতুন মোড় এনে দেয়: কাজী সাইমুম

হাতীবান্ধায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ; নিউজ ঠেকাতে সাংবাদিককে অর্থের প্রস্তাব!

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামে ২ যুবকের মাথা ন্যাড়া, দল ছাড়ার ঘোষণা!

বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

১০

কোটালীপাড়ায় ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আইসক্রিম ব্যবসায়ীর বাড়ি ও কারখানা ভাঙচুর, প্রাণনাশের হুমকি

১১

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১২

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

১৪

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত ‘আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার’

১৫

নাগেশ্বরীতে সালিশের মাধ্যমে জমির বিরোধ নিষ্পত্তি; পৈত্রিক জমি ফেরত পেলেন আবু সিদ্দিক

১৬

জগদল ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সজীব শিকদার

১৭

নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই গোদাগাড়ীর ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার

১৮

বরগুনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

১৯

বেলকুচিতে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের ডাক দিলেন এমপি আমিরুল ইসলাম খান

২০