শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জোড়া গোলে চ্যাম্পিয়ন ঢাকা জেলা মহিলা দল

ঢাকার নবাবগঞ্জ উপজেলার হযরতপুর স্পোর্টিং ক্লাব আয়োজিত ঐতিহ্যবাহী ‘মরহুম শানাল স্মৃতি গোল্ডকাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে মাগুরা জেলা নারী ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা জেলা নারী ফুটবল দল।

আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে হযরতপুর মাঠে এই জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের শুরু থেকেই মাঠজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করতে থাকে। প্রথমার্ধে মাগুরা ও ঢাকা জেলা— উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কোনো পক্ষই জালের দেখা পায়নি। ফলে খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

তবে দ্বিতীয়ার্ধে নিজেদের চিরচেনা ছন্দে ফেরে ঢাকা জেলার মেয়েরা। মাঠজুড়ে দুর্দান্ত আধিপত্য বিস্তার করে ম্যাচের শেষভাগে এসে অসাধারণ দুটি গোল করে ঢাকা জেলা দল। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় ঢাকার নারী ফুটবলাররা।

খেলা শেষে জমকালো সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “আজকের এই চমৎকার আয়োজন প্রমাণ করে যে আমাদের মেয়েরা ক্রীড়াঙ্গনে কতটা এগিয়ে গেছে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি বিজয়ী ও রানার্স-আপ উভয় দলের খেলোয়াড়দের নৈপুণ্যের প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে নারী ফুটবলের প্রসারে হযরতপুর স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

হযরতপুর স্পোর্টিং ক্লাবের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ক্রীড়া অনুরাগী এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জমজমাট এই ফাইনাল খেলাটি উপভোগ করতে স্থানীয় ও আশপাশের এলাকা থেকে আসা হাজারো ফুটবলপ্রেমী দর্শকের ঢল নামে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা ও ব্ল্যাকমেইলের অভিযোগ, আদালতে মামলা

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ইছাখাদার দরগাহ গোরস্থান ও ছোট ব্রীজ মসজিদের উন্নয়নে ৬ লাখ টাকা অনুদান দিলেন আলী আহমেদ

পার্বতীপুরে পিতার সাবলের আঘাতে মাদরাসাছাত্র সন্তান নিহত, ঘাতক পিতা আটক

কুড়িগ্রামে পূর্ণ শিক্ষাবৃত্তি অর্জনে শীর্ষে নাগেশ্বরীর আল-কাওছার মেরিট মাদরাসা

জোড়া গোলে চ্যাম্পিয়ন ঢাকা জেলা মহিলা দল

ভূরুংগামারীতে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

গোপালগঞ্জে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নগরকান্দায় ঘর থেকে গাছকাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১০

রাজশাহীতে ভক্তি ও উৎসবের আমেজে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত

১১

বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

১২

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শ্যামনগরে মাদকবিরোধী মতবিনিময় সভা

১৩

পাটগ্রামে মসজিদের ইমামকে জুমুআর নামাজ পড়াতে বাধা, ভেতরেই উত্তেজনা ও সংঘর্ষ!

১৪

নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত

১৫

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ!

১৬

নেত্রকোনায় বিনম্র শ্রদ্ধায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত: ফুলে ফুলে সিক্ত স্মৃতিস্তম্ভ

১৭

খুলনার আফিল গেটে যথাযোগ্য মর্যাদায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত

১৮

নবাবগঞ্জের কলাকোপায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত: প্রধান অতিথি এমপি আবু আশফাক

১৯

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত: ‘ইতিহাসে অমর হয়ে থাকবেন বীর শহীদরা’

২০