মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার ৩ এপিবিএন-এর অভিযান: বাগেরহাট থেকে অনলাইন প্রতারক সৌরভ গ্রেফতার

৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিশেষ অভিযানে এক অনলাইন প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম সৌরভ শেখ (২২)। সে বাগেরহাট সদর থানার কালিয়া গ্রামের খায়ের শেখের ছেলে।

৩ এপিবিএন, খুলনার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এম. এম. সালাহউদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় ব্যাটালিয়নের ‘অপস অ্যান্ড ইন্টেলিজেন্স’ শাখার সাইবার ক্রাইম ইউনিটের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানার কালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় প্রতারক সৌরভের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ২টি মোবাইল ফোন (১টি টাচ ও ১টি বাটন ফোন), মোবাইলের ভেতরে থাকা ৪টি সিমসহ মোট ৭টি সিম কার্ড এবং প্রতারণার নগদ ৩,৯০০ টাকা জব্দ করা হয়।

এপিবিএন পুলিশ জানায়, ধৃত আসামি সৌরভ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে গত প্রায় ছয় মাস ধরে এই অনলাইন প্রতারণার সাথে জড়িত। সে ফেসবুকে একটি ভুয়া পেজ খুলে সেখানে বিভিন্ন আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছ থেকে অর্ডার নিত। কিন্তু অর্ডার নেওয়ার পর সে কোনোদিন পণ্য ডেলিভারি দিত না; বরং নানা চাতুরতার আশ্রয় নিয়ে ক্রেতাদের কাছ থেকে বিপুল অংকের টাকা আত্মসাৎ করে আসছিল।

অনলাইন প্রতারণার এই ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০