ছিয়াম হোসেন, দৌলতপুর {কুষ্টিয়া} প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১১ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজা

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ধারাবাহিক বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ১১ জন মাদক কারবারি ও সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) সামনে হাজির করা হলে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনায় বিভাগের একটি চৌকস টিম জেলার কুঠিপাড়া, ছেউড়িয়া, হরিশংকরপুর, আলামপুর ও বটতৈল এলাকায় এই সমন্বিত ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, ৫০ পিস তীব্র নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— সম্রাট, সোহাগ, রাহাত, মোহাম্মদ ইসলাম, মো. ইকবাল, কালু সরদার, জয় প্রামানিক, মোহাম্মদ সাজু, অনেক আহমেদ, আশিকুর রহমান সজীব এবং মো. আলিফ।

গ্রেপ্তার পরবর্তী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আসামি সম্রাটকে অপরাধের গুরুত্ব বিবেচনায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া বাকি ১০ জন গ্রেপ্তারকৃত আসামিকে তাঁদের অপরাধের ধরন ও পরিমাপ অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত রাজপথে থাকবে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং ভবিষ্যতে এই আইনি ব্যবস্থা আরও জোরদার করা হবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০