ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে অস্ত্রসহ আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র ৩ দস্যু

সুন্দরবনের গহীন অরণ্যে দীর্ঘদিন ধরে জেলে ও বাওয়ালীদের জিম্মি করে ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত দস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) সকালে মোংলা কোস্ট গার্ডের সদর দপ্তরে তাঁরা আত্মসমর্পণ করেন। এ সময় দস্যুদের কবল থেকে জিম্মি থাকা একজন জেলেকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজিএস কামরুজ্জামানের নির্বাহী কর্মকর্তা কমান্ডার মো. মানসুরুন মাহ্‌দীন সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। আত্মসমর্পণকারী দস্যুরা হলেন—আল আমিন হোসেন, তৈবুর রহমান এবং মনিরুজ্জামান ওরফে মামুন।

কোস্ট গার্ড জানায়, সফল এই অভিযানের পর দস্যুদের কাছ থেকে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি দেশীয় পাইপগান এবং ৪০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। মূলত সুন্দরবনে কোস্ট গার্ডের কঠোর গোয়েন্দা নজরদারি এবং ধারাবাহিক অভিযানের মুখে কোণঠাসা হয়েই দস্যুরা আত্মসমর্পণের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করার লক্ষ্যে চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এটিকে একটি বড় সাফল্য হিসেবে দেখছে প্রশাসন।

স্থানীয় বনজীবী ও ভুক্তভোগী জেলেদের সূত্রে জানা যায়, আত্মসমর্পণকারী এই দস্যুদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে সুন্দরবনের জেলে ও বাওয়ালীদের জিম্মি করে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের অসংখ্য অভিযোগ রয়েছে। এই বাহিনীটি সুন্দরবনের বিভিন্ন চ্যানেলে নিয়মিত টহল দিয়ে মাছ ধরার নৌকায় আক্রমণ চালাত এবং দাবিকৃত অর্থ আদায় না হওয়া পর্যন্ত জেলেদের ওপর অমানবিক নির্যাতন চালাত।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনে দস্যুতা নির্মূলে পরিচালিত ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামক দুটি বিশেষ অভিযানের ফলে এমন সফলতা দৃশ্যমান হচ্ছে। কমান্ডার মো. মানসুরুন মাহ্‌দীন জানান, আত্মসমর্পণকারী দস্যুদের আইনি প্রক্রিয়ায় স্থানীয় থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ২১ মে ‘ছোট সুমন বাহিনী’র সাত সদস্যের আত্মসমর্পণের ঘটনা ঘটেছিল। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের আপস করা হবে না। যারা এখনও সুন্দরবনে দস্যুতার সাথে জড়িত, তাদের অতি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে; অন্যথায় আরও কঠোর আইনি ও সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০