সুজন চন্দ্র দাস, কালীগঞ্জ {গাজীপুর} প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে ৩য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী হানিফা পলাতক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৯ বছরের এক তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে বাড়ি ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে দু দফায় ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাঙ্গালীয়া মধ্যপাড়া গ্রামের দেওয়ান বাড়িতে। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত হানিফ দেওয়ান হানিফা (৪০) এলাকা ছেড়ে পালিয়ে গেছে। সে ওই গ্রামের মজিদ দেওয়ানের ছেলে।

নির্যাতিত ওই শিশু স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং পেশায় অটোরিকশা চালক আসাব উদ্দিন দেওয়ানের কন্যা।

ভিকটিমের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা পেশায় একজন দর্জি। কিছুদিন পূর্বে অভিযুক্ত হানিফার স্ত্রী নাজনীন আক্তারের কিছু সেলাই করা জামাকাপড় দেওয়ার জন্য ওই শিশুকে হানিফার বাড়িতে পাঠানো হয়। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে হানিফা শিশুটিকে জোরপূর্বক তার শয়নকক্ষে নিয়ে যায় এবং হত্যার হুমকি দিয়ে প্রথম দফায় ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য পুনরায় প্রাণনাশের হুমকি দেয় এবং জোর করে শিশুটির হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে ঘর থেকে বের করে দেয়। স্বজনদের অভিযোগ, গত চার দিন পূর্বেও একই কায়দায় ওই শিশুকে পুনরায় ধর্ষণ করে হানিফা।

পরবর্তীতে দিন দিন শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে গত সোমবার (৬ জুলাই, ২০২৬) রাতে মায়ের জিজ্ঞাসাবাদের মুখে সে পুরো বিষয়টি খুলে বলে। এরপর গত মঙ্গলবার (৭ জুলাই) সকালে শিশুটিকে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে গতকাল বুধবার (৮ জুলাই) কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১৩)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন সংবাদমাধ্যমকে জানান, “শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমের চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে। অভিযুক্ত আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০