কালান্তর নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ বিভাগে আকস্মিক বন্যার তীব্র আশঙ্কা, তিস্তাসহ বেশ কিছু নদী বিপৎসীমা ছোঁয়ার পথে

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে চলমান টানা বর্ষণের জেরে দেশের চারটি বিভাগে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী তিন দিনে এসব অঞ্চলের প্রধান প্রধান কয়েকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। আজ বুধবার (৮ জুলাই, ২০২৬) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। তবে আশার কথা হলো, তিন দিন পর অর্থাৎ আগামী শনিবার থেকে এই পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হতে পারে।

আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস কেন্দ্র সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে গত তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। কিছু কিছু এলাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে, যার মধ্যে গতকাল চট্টগ্রামে রেকর্ড সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বুধবারও দেশের অধিকাংশ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এই পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত বজায় থাকতে পারে।

টানা এই বৃষ্টির প্রভাবে ইতিমধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের পাহাড়ি ও প্রধান নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্ব, পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলা যথাক্রমে—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু নিচু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, “বর্তমানে দেশের সব প্রধান নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলের তিস্তা নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। একই সঙ্গে সুরমা-কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার ও ধরলাসহ প্রধান নদীগুলোর পানিও দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও জানান, যে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে, তা মূলত তিন দিন স্থায়ী হতে পারে। এরপর শনিবার থেকে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে বন্যা পরিস্থিতির উন্নতি আশা করা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরীণ বৃষ্টির পাশাপাশি ভারতের মেঘালয় ও ত্রিপুরাসহ সংলগ্ন উজান এলাকাগুলোতেও ভারী বৃষ্টিপাত হয়েছে, যা নদীগুলোর পানি বৃদ্ধিতে ভূমিকা রাখছে। নদী তীরবর্তী ও ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০