শরিফুল ইসলাম, ভোলাহাট {চাঁপাইনবাবগঞ্জ} প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাহাটে ৬৮টি প্রতিষ্ঠান ও ১৪শ জন কৃষকের মাঝে বিনামূল্যে চারা, সার ও বীজ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাকসবজি, লেবু ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির অধীনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ, গাছের চারা, রাসায়নিক সার, জৈব সার ও বাঁশের খুঁটিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

গতকাল সোমবার (৭ জুলাই, ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ হোসেন।

উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুর রহমান। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় সুধীজনেরা অনুষ্ঠানে অংশ নেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলার ২৫টি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি মাদ্রাসা, ৬টি ঈদগাহ, ৬টি গোরস্থান এবং ৯ জন জ্যেষ্ঠ কৃষককে বিনামূল্যে বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে।

উপকরণ বিতরণের বিস্তারিত তথ্যে জানা যায়, লেবু প্রণোদনার আওতায় ২০ জন কৃষককে ৫টি করে চারা ও ৩০ কেজি করে জৈব সার দেওয়া হয়েছে। এছাড়া মূল বৃক্ষরোপণ কর্মসূচির অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রান্তিক পর্যায়ে মোট ৩,৩৮০টি ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়; যেখানে প্রতিটি চারার সাথে ১টি করে বাঁশের খুঁটি ও ৫ কেজি করে জৈব সার (গোবর সার) প্রদান করা হয়। পাশাপাশি, গ্রীষ্মকালীন সবজি প্রণোদনা হিসেবে ১,৪০০ জন কৃষকের প্রত্যেককে ৩০০ গ্রাম বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজির বীজ, ১৫ কেজি ডিএপি (DAP) এবং ১৫ কেজি এমওপি (MOP) রাসায়নিক সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০