মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় চাঁদা না পেয়ে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ২ লাখ টাকার ক্ষতি!

খুলনার দিঘলিয়া উপজেলায় এক খামারির মাছের ঘেরে বিষ প্রয়োগ করে আনুমানিক দুই লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘের দখল ও দাবিকৃত চাঁদা না পেয়ে প্রতিপক্ষ এই অমানবিক ঘটনা ঘটিয়েছে বলে দাবি ভুক্তভোগীর। এ ঘটনায় দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ঘের ব্যবসায়ী শেখ ইয়াজুল ইসলাম।

থানা অভিযোগ ও ঘটনার বিবরণ:

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার নন্দন প্রতাপ গ্রামের বাসিন্দা শেখ ইয়াজুল ইসলামের একটি মাছের ঘের দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল স্থানীয় আজিবর শেখ নামের এক ব্যক্তি। ঘের ধরে রাখার বিনিময়ে সে ইয়াজুলের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে।

ভুক্তভোগী ইয়াজুল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, গত রবিবার (২৮ জুন) আজিবর শেখ অজ্ঞাত আরও তিন সহযোগীকে সাথে নিয়ে ইয়াজুলের মাছের ঘেরে প্রবেশ করে। পরে তারা ঘেরে মাছ ছাড়ার অজুহাতে বিষাক্ত কীটনাশক (বিষ) প্রয়োগ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরের দিন ভেসে উঠল মরা মাছ:

বিষ প্রয়োগের পরের দিন আজ সোমবার (২৯ জুন) সকালে শেখ ইয়াজুল ইসলাম ঘেরে গিয়ে দেখেন রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির শত শত মাছ মরে পানির ওপরে ভেসে উঠেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী ইয়াজুল ইসলাম বলেন, “আজিবর শেখ দীর্ঘদিন ধরে আমার ঘের দখলের পাঁয়তারা করছিল। আমি চাঁদা না দেওয়ায় সে বিষ দিয়ে আমার সব মাছ মেরে ফেলেছে। আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমি এই জঘন্য অপরাধের সঠিক বিচার চাই।”

পুলিশের বক্তব্য:

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার কামারগাতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তথা মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, “শেখ ইয়াজুল নামের এক ব্যক্তির মাছের ঘেরে বিষ প্রয়োগের একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০